ঢাকা:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর টঙ্গীর তুরাগ নদের মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।
পিবিআই কর্মকর্তা জানান, মাজার বস্তি এলাকা থেকে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এটি তাহসিফের মোটরসাইকেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেলটির কাগজপত্র, অবস্থান, দূরত্ব এবং দীপের দেওয়া সময়ের সঙ্গে অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, দীপের দেওয়া সব তথ্য সরাসরি বিশ্বাস না করে প্রযুক্তির সহায়তায় যাচাই করছে তদন্ত সংস্থা। তদন্তের স্বার্থে আপাতত সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দীপ দাবি করেন, ২৭ অক্টোবর রাতে তিনি তাহসিফের সঙ্গে দুটি আলাদা মোটরসাইকেলে বের হয়েছিলেন। এর আগে তাহসিফের বাসায় গিয়ে তাঁর বিকল মোটরসাইকেলটি চালু করতে সহায়তা করেন। পরে সেটি ওয়ার্কশপে নিয়ে মেরামত ও তেল পরিবর্তন করা হয়। এরপর দুজন উত্তরার রুআপ শপিং কমপ্লেক্সের কুকরুক্কু রেস্তোরাঁয় রাতের খাবার খান।
দীপের ভাষ্য অনুযায়ী, খাবার শেষে তাঁরা একসঙ্গে বের হয়ে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান। রাত ১২টার দিকে তাহসিফের কাছ থেকে বিদায় নিয়ে তিনি বাসায় চলে যান। তবে পরবর্তী সময়ে পিবিআইয়ের কাছে দেওয়া তথ্যে দীপ জানান, রাতের আরও পরে তাঁরা টঙ্গীর ওই এলাকায় গিয়েছিলেন।
পিবিআই কর্মকর্তারা জানান, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটির অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বর প্লেট ছিল না। সিসিটিভি ফুটেজে তাহসিফকে যে মোটরসাইকেলে বের হতে দেখা গেছে, সেটিরও নম্বর প্লেট ছিল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দীপের দাবি, গভীর রাতে ওই এলাকায় পুলিশের পোশাক পরা দুই ব্যক্তিকে দেখে তাঁরা দৌড়ে পালিয়ে যান। তবে ওই দুই ব্যক্তি প্রকৃতপক্ষে পুলিশ সদস্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা। বিষয়টি যাচাইয়ের পাশাপাশি ওই এলাকায় সে সময় কোনো পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
দীপের বাসায় ফেরার সময় নিয়েও তদন্ত করছে পিবিআই। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার পর তিনি বাসায় পৌঁছান। এর আগে কোথায় ছিলেন এবং কখন তাহসিফের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তা প্রযুক্তির সহায়তায় যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাঁকে দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হতে দেখা যায়। পরিবারের সদস্যরা ফুটেজের ওই যুবককে দীপ হিসেবে শনাক্ত করেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। এরপর থেকে তাঁর দেওয়া তথ্য যাচাই করছে সংস্থাটি। শুক্রবার পর্যন্ত এ ঘটনায় তাহসিফের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
তাহসিফের মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পিবিআই।
সূত্র: যুগান্তর, ৩০ অক্টোবর ২০২৬।