Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ট্রাফিক পুলিশের অভিযানে ৩৩০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ১৮৮টি

সিলেটে দুই দিনে ৬৩ জন গ্রেপ্তার, ৯৪ বোতল মদ ও ভারতীয় টমেটো উদ্ধার

৩০ অক্টোবর ২০২৬ • ০৪:৪১ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার পৃথক দুই অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯৪ বোতল বিদেশি মদ, ১১ পিস ইয়াবা ও ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৩৩০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবরের অভিযানে ৩৬ জন এবং ২৮ অক্টোবরের অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

২৭ অক্টোবরের অভিযানে ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ওই দিন ট্রাফিক বিভাগের অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০১টি যানবাহন আটক করা হয়।

অন্যদিকে, ২৮ অক্টোবরের অভিযানে ১১ পিস ইয়াবা ও ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। ওই দিন ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৭টি যানবাহন আটক করা হয়।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com