Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩০ অক্টোবর ২০২৬ · ০১:৫১ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ ও তরুণদের প্রতিভা বিকাশে হাবিবনগর ক্রিকেট টুর্নামেন্ট'র উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইস্তিয়াক চৌধুরী
ছবি

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চা বাগান শ্রমিক পরিবারের তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে আয়োজিত হাবিবনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে শুরু থেকেই সার্বিক সহযোগিতা করে আসছেন তরুণ সমাজসেবী ও ক্রীড়ামোদি জাহাঙ্গীর আলম। আসন্ন ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের এ সহযোগিতা স্থানীয় তরুণদের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।

চা শ্রমিক পরিবারের সন্তানদের খেলাধুলার সুযোগ সৃষ্টি, নতুন প্রতিভা তুলে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় হাবিবনগর চা বাগানের শিশু বান্ধব ক্লাবসংলগ্ন মাঠে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ইস্তিয়াক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইস্তিয়াক চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের অন্যতম মাধ্যম। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। হাবিবনগর প্রিমিয়ার লিগের মতো আয়োজন চা বাগানের তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং খেলোয়াড়দের খেলায় সৌহার্দ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাদল ব্যক্তির সভাপতিত্বে এবং যুবনেতা আবুল হোসেন অভির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপেন পাল, মালনীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সভর, সম্ভাব্য ভ্যালী সভাপতি পদপ্রার্থী জয় মাহাত্ম্য কুর্মী এবং সিলেট চা জনগোষ্ঠীর ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ হোসেন ও সমাজসেবী আকব আলী।

এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেবে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকেরা মনে করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রিকেট প্রতিযোগিতা চা বাগানের তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টটি আয়োজন করছে হাবিবনগর ছাত্র ও যুবসমাজ। এতে শুরু থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন ক্রীড়ামোদি তরুণ সমাজসেবী ও ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com