Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কম্বল-গরু-চিনিসহ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার পণ্য জব্দ

২৯ অক্টোবর ২০২৬ • ০১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনী ও ট্রাকের রিমসহ ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


৪৮ বিজিবির দায়িত্বাধীন সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা। তবে পৃথকভাবে কোন পণ্য কত পরিমাণে জব্দ হয়েছে, তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com