Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ০১:০২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান ইউএনওর

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ০১:০২ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরেন।


তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বিভিন্ন জীবাণু ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ শতাংশ রোগ-জীবাণু প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ায় অভ্যস্ত করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com