Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
২০২৬ সালের প্রবিধিমালা চূড়ান্ত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ

সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

২৮ অক্টোবর ২০২৬ • ১২:৪৭ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রবিধিমালা, ২০২৬ চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অন্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধিমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।


যেসব প্রতিষ্ঠানে কার্যকর হবে নির্দেশনা


সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

সারা দেশেও কমিটি গঠন স্থগিতের নির্দেশনা

এর আগে ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দেশের বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়েছে। 

তবে এ স্থগিতাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

নতুন প্রবিধিমালা চূড়ান্ত করা এবং পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সিলেট শিক্ষা বোর্ডের "অফিশিয়াল ওয়েবসাইটে" (https://sylhetboard.gov.bd/notices/2001) পাওয়া যাবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com