সিলেট :
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে পাঁচ ধরনের পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ নভেম্বর ২০২৬ রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক, ভারী যানবাহনের চালক, কম্পিউটার ল্যাব অপারেটর, পরিচ্ছন্নতাকর্মী এবং বাসচালকের সহকারী (হেলপার) পদে জনবল নেওয়া হবে।
কোন পদে কতজন নিয়োগ
১. সহকারী শিক্ষক: জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভৌতবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে একজন করে মোট চারজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)।
২. ড্রাইভার (ভারী যানবাহন, খণ্ডকালীন): এ পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অষ্টম/নবম শ্রেণি পাস, ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকল্যে বেতন ১৮ হাজার টাকা।
৩. কম্পিউটার ল্যাব অপারেটর: একজন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ৪৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি আইসিটি যন্ত্রাংশের সমস্যা নিরূপণ ও সমাধানে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. পরিচ্ছন্নতাকর্মী: এ পদে একজন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।
৫. বাসচালক সহকারী (হেলপার, খণ্ডকালীন): এ পদে তিনজন নিয়োগ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকল্যে বেতন ১০ হাজার টাকা।
থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন ও ভাতা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী বাড়িভাড়া, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও পোশাক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রফেশনাল ডিগ্রি অর্জনের ক্ষেত্রেও প্রতিষ্ঠান থেকে সুযোগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট www.sylhetcpsc.edu.bd-এর Job Portal মেনুতে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে।
আবেদনের শেষ সময় ৩ নভেম্বর ২০২৬, রাত ১০টা।
লিখিত পরীক্ষা ৭ নভেম্বর
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ও কর্মচারী পদের লিখিত পরীক্ষা আগামী ৭ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।