Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর থেকে মন্ত্রণালয়ে ইউএনও সুনন্দা রায়

২৭ অক্টোবর ২০২৬ • ১১:৫৬ অপরাহ্ন

সিলেট:

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


সিলেটভিউ২৪-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সুনন্দা রায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন আদেশের মাধ্যমে তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com