Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

টানা দ্বিতীয়বার সম্পাদক নির্বাচিত হওয়ায় কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোঃ করিম মাহমুদ লিমনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখা।


মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।


বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনটির সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।


অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম ও সাংবাদিক আলী হোসেন। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, করিম মাহমুদ লিমন তাঁর সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাটের মানুষের আস্থা অর্জন করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁর প্রতি গণমাধ্যমকর্মী ও স্থানীয় সমাজের আস্থার প্রতিফলন।


তিনি আরও বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে, অন্যদিকে সাংবাদিকেরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, কে.এম. লিমন তাঁর লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখবেন।


সংবর্ধিত অতিথির বক্তব্যে কে.এম. লিমন গ্রাম পুলিশের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের ভালোবাসা ও সম্মান তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করেন।


তিনি আরও বলেন, গ্রাম পুলিশের ন্যায্য অধিকার, দুঃখ-কষ্ট ও সমস্যার কথা লেখনীর মাধ্যমে তুলে ধরতে তিনি অতীতেও সচেষ্ট ছিলেন এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে কে.এম. লিমনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


উল্লেখ্য, মোঃ করিম মাহমুদ লিমন দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ এবং ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com