Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ০১:১২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হামলায় তরুণের মৃত্যু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ০১:১২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ঘঃ

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আক্তার হোসেন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল (২২) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।


রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত আক্তার হোসেন উত্তর রনিখাই ইউনিয়নের বাসিন্দা মো. কালা মিয়ার ছেলে।


নিহতের বাবা মো. কালা মিয়া অভিযোগ করে বলেন, তাঁর চাচাতো ভাই তাজউদ্দিন ও তাঁর লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা এবং মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।


এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের বাবা।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com