Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের সিজার মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা। তবে অভিযানে সিগারেটের কোনো মালিককে পাওয়া যায়নি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর বিশেষ টহল দল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজাপুর কাকিয়াবাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটগুলো উদ্ধার করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৫ কিলোমিটার সীমান্তে নজরদারি

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com