Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ভারতীয় টমেটোসহ মিনি পিকআপ আটক, গ্রেপ্তার দুই

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২৯ পূর্বাহ্ন

সিলেট 

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটোসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করা হয়েছে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়।


পরে মিনি পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়। জব্দ করা টমেটোর আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর উপজেলার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।


এ ঘটনায় ২২ অক্টোবর এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩১। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি দায়ের করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com