Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে সুরমা নদীতে প্রতিমা নিরঞ্জন, উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক ও পুলিশ কমিশনার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন

সিলেট

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সিলেট নগরীর চাঁদনীঘাট সংলগ্ন সুরমা নদীতে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় কোতোয়ালী মডেল থানাধীন চাঁদনীঘাট এলাকায় এ প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।


শারদীয় দুর্গোৎসবের সমাপনী পর্বের অংশ হিসেবে সুরমা নদীতে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে চাঁদনীঘাট এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও উঠে আসে।


উল্লেখ্য, সিলেট নগরীর চাঁদনীঘাটে প্রতিমা নিরঞ্জন শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। প্রতিবছর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ভক্তরা এখানে সমবেত হন এবং ধর্মীয় রীতি অনুসরণ করে নিরঞ্জন সম্পন্ন করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com