Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের, হতাহত দুই বাংলাদেশির ঘটনায় শোক

২৪ অক্টোবর ২০২৬ • ১২:১৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :


সৌদি আরবে হুতি গোষ্ঠীর একাধিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে দেশটির একটি বিমানবন্দরে হামলার ঘটনাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।


শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।


বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে।


সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের হামলা বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বও এ ঘটনায় সামনে এসেছে।


সূত্র: বাংলা ট্রিবিউন ও বাসস।

বিজ্ঞাপন channeljaintanews24.com