Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:২৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ৯.৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:২৮ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চারটি ভারতীয় মহিষ, নিভিয়া লোশন, সিগারেট, কম্বল ও খাসিয়া পান।


শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। মহিষগুলোর সিজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।


অন্যদিকে, একই রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮৩ পিস নিভিয়া লোশন, ২২৮ পিস সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৪০০ টাকা।


দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com