Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৩ অক্টোবর ২০২৬ · ০২:২৫ পূর্বাহ্ন

বানিয়াচং মডেল প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, দুই প্রবীণ সাংবাদিককে সম্মাননা

চ্যানেল জৈন্তা নিউজ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
ছবি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারে প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরতে হবে। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকেরা সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং সংবাদপত্রের বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়াকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শুয়াইব আহমেদ, মাওলানা আবুল কাশেম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক আনসার আলী, আইনবিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মোবাশ্বির আহমদ এবং শিক্ষাবিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বানিয়াচং মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত ঐক্য জোরদার এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com