বালাগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিসর্জনকে কেন্দ্র করে সিলেটের বালাগঞ্জ ও রাজনগর উপজেলার মিলনস্থলে পরিণত হয় বিসর্জন মঞ্চ। কুশিয়ারা নদীর উভয় পাড়ে বিপুলসংখ্যক পূজার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে বাঙালির ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এ আয়োজন।
বালাগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিসর্জন মঞ্চে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার ও রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ফতেপুর ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান জামি আহমদ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃপেশ শুক্লবৈদ্য এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক দেব, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, জেলা পূজা পরিষদের সদস্য ও শিক্ষক প্রমতেশ দত্ত, ফতেপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবী আমির আলী, বালাগঞ্জ জিয়ামঞ্চ সংসদের সভাপতি আজমান আলী জুয়েল, যুক্তরাজ্য লন্ডন যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সাবেক সহসম্পাদক কাওছার আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাবুল আহমদ, যুবদল নেতা সুহেল আহমদ এবং রাজনগরের সুধেন্দু দাস অমল, রাখাল চন্দ্র দাস, মানিক দাস ও শিক্ষক অজিত দাস।
বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কান্ত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল দাস আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি কানন দাস ও অর্জুন দেবনাথ, যুগ্ম সম্পাদক শ্যামাপদ দাস, সহসাংগঠনিক সম্পাদক রিংকু দাস, সদস্য অনন্ত চন্দ্র দাস, দেবেন্দ্র কুমার বিশ্বাস, কৃষ্ণ দাস, কাঞ্চন দাস, নিখিল দাস ও প্রতাপ পুরকায়স্থ।
এ ছাড়া যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিভাষ চক্রবর্তী রনি, সদস্যসচিব অর্জুন দাস, ছাত্র ঐক্য পরিষদের সৌরভ পাল ও অঞ্জন দাস আবিরসহ পূজা পরিষদ, ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও পূজামণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বালাগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান।
বিসর্জন উপলক্ষে আগত প্রতিটি পূজামণ্ডপের জন্য বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।