Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা সম্পন্ন, প্রশাসন ও মন্ত্রীকে প্রদীপ শর্মার কৃতজ্ঞতা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের চাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে অতিরিক্ত চাল ও চা-শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা।


তিনি জানান, বিগত সরকারের সময়ের তুলনায় এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সরকারিভাবে ৬০০ কেজি চালের পাশাপাশি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে আরও ৫৭০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া চা-শ্রমিকদের জন্য ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।


এবারের শারদীয় দুর্গাপূজা জৈন্তাপুর উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, জৈন্তাপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রদীপ কুমার শর্মা। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার ফলে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


চাল ও শাড়ি বরাদ্দের জন্য বিএনপি সরকার,ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী জৈন্তাপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com