Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজারি-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বালাগঞ্জে প্রতিবন্ধী গৃহহীন মোশাহিদের পাশে বিএনপি নেতা আদনান, দিলেন আড়াই শতক জমি

১৯ অক্টোবর ২০২৬ • ১১:৫৭ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জে ভূমি ও গৃহহীন প্রতিবন্ধী মোশাহিদ আলীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। তাঁর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে আড়াই শতক বসতভিটার জমি কিনে দলিল হস্তান্তর করেছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। পাশাপাশি তাঁর পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ এবং একমাত্র কন্যার লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মোশাহিদ আলীর হাতে জমির দলিল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক।

অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মালিক জানান, গৃহহীন মোশাহিদ আলীর পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে একটি বাসগৃহ নির্মাণ করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল মোশাহিদ আলীর একমাত্র কন্যার লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপি নেতাদের এমন উদ্যোগে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদ আশ্রয় পাওয়ার স্বপ্ন দেখছে অসহায় পরিবারটি। একই সঙ্গে সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে তাদের মনে।

জানা যায়, মোশাহিদ আলী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তিনি স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন।

জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাবেক সহসভাপতি আজমল আলী মাসুক, সিলেট জেলা বিএনপির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার লোকমান, সুলতান মনসুর, আব্দুল হাকিম লাভলু, কাওসার আহমদ, শামীম আহমদ, দিলু মিয়া, শাহ মিয়াজি, মোহাম্মদ আমির আলী, আজাদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অসহায় ও সুবিধাবঞ্চিত একটি পরিবারের আবাসন, শিক্ষা ও জীবনযাপনের দায়িত্ব ভাগ করে নেওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। জমির মালিকানা, বাসগৃহ নির্মাণ এবং সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার এই উদ্যোগ মোশাহিদ আলীর পরিবারের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বিজ্ঞাপন channeljaintanews24.com