Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের থামার সংকেত অমান্য করে ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান।


রোববার (১৮ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি সড়কের ওপর রেখে হেলপার ও অজ্ঞাতনামা আরও একজনসহ দৌড়ে পালিয়ে যান।


পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। জব্দ করা টমেটোর আনুমানিক মূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ ছাড়া হলুদ রঙের একটি টাটা হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী-ট-১১-০২৩২।


এ ঘটনায় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৩। The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com