Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সাইবার সুরক্ষা আইন পাস হলে সরকারের জন্য বুমেরাং হবে: টিআইবি

১৯ অক্টোবর ২০২৬ • ১১:৫৯ পূর্বাহ্ন

ঢাকা:

প্রস্তাবিত কাঠামোতে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পাস করা হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।


ড. ইফতেখারুজ্জামান বলেন, ফেসবুক ও ইউটিউবের মতো অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায়, শুধু আইন প্রণয়ন করে অনলাইনে অপতথ্য ও ভুল তথ্যের প্রচার বন্ধ করা সম্ভব হবে না।


আলোচনায় অংশ নেওয়া অন্য বক্তারাও প্রস্তাবিত আইনে মানহানি ও দায়মুক্তিসংক্রান্ত বিধান না রাখার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের এই আইনের আওতার বাইরে রাখা হলে, তা আইনে স্পষ্টভাবে উল্লেখ করার পরামর্শ দেন তাঁরা।


গোলটেবিল আলোচনায় টিআইবি, ব্র্যাক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


আলোচনায় বক্তারা সাইবার সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলা এবং সাংবাদিকতাসহ মতপ্রকাশের স্বাধীনতার বিষয়গুলো স্পষ্টভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


সূত্র: যমুনা টেলিভিশন।

বিজ্ঞাপন channeljaintanews24.com