Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ অক্টোবর ২০২৬ · ০২:১২ পূর্বাহ্ন

জামালগঞ্জে এলসিএসের ৭০ নারী কর্মী পেলেন কাজের সরঞ্জাম

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জামালগঞ্জে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস)-এর ৭০ জন নারী কর্মীর মধ্যে কাজের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এলজিইডির উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। সরঞ্জাম বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম।

উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়টি গ্রুপে বিভক্ত নারী কর্মীদের মধ্যে বিতরণ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৬টি কলসি, ১৪টি গ্লাস, ১৩টি কোদাল, ৭০টি ছাতা এবং মাটি বহনের ৩০টি ঝুড়ি।

সরঞ্জাম বিতরণকালে উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম বলেন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে এলসিএসের নারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কাজের পরিবেশ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক সচল ও চলাচলের উপযোগী রাখতে এলসিএসের নারী কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের কাজের সুবিধা নিশ্চিত করা এবং পল্লী সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে এলজিইডি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সারফুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, কমিউনিটি অর্গানাইজার ঝনিক চন্দ্র দাস, এলসিএস সুপারভাইজার কামাল হোসেন, জুয়েল মিয়া ও আমীর হোসেন এবং এলজিইডির অফিস সহায়ক হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, এলসিএস কর্মসূচির আওতায় নারী কর্মীরা গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। তাঁদের শ্রম ও অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং গ্রামীণ সড়কের ব্যবহারযোগ্যতা বজায় রাখতে সহায়তা করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com