Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০২:০০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আখাউড়ায় মন্দিরে চুরি: ১৭ ঘণ্টার মধ্যে মূর্তি-স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০২:০০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া:


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কেন্দ্রীয় রাধামাধব আখড়া মন্দিরে চুরির ঘটনার ১৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে পলাতক আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের লাল মিয়ার ছেলে মো. ঝারু মিয়া (৩০) এবং মালদারপাড়ার নজরুল ইসলামের ছেলে মো. আকাশ মালদার (২৮)।


পুলিশ জানায়, সোমবার রাতে আখাউড়া কেন্দ্রীয় রাধামাধব আখড়া মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পবিত্র মূর্তি ও ভক্তদের দেওয়া মূল্যবান স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


ঘটনার পরপরই আখাউড়া থানা পুলিশ চোরদের শনাক্ত ও চুরি হওয়া সামগ্রী উদ্ধারে অভিযান শুরু করে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ঘটনার ১৭ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পলাতক অপর একজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।


এদিকে, চুরির ঘটনার পর অল্প সময়ের মধ্যে মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সদস্যরা। পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেছেন তাঁরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com