সিলেট :
সিলেটে চলন্ত অবস্থায় নিজের ব্যবহৃত প্রাইভেট কারের সামনের একটি চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরী। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে করা জিডিতে তিনি গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনাটি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
জিডির আবেদনে আফজালুর রহমান চৌধুরী উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় তাঁর চাচাতো ভাইয়ের জানাজার নামাজে অংশ নিতে যান তিনি। এ সময় নিজের ব্যবহৃত প্রাইভেট কারটি সেখানে পার্ক করে রাখেন। জানাজা শেষে বাড়িতে ফিরে পুনরায় ধোপাগুল যাওয়ার পথে চলন্ত অবস্থায় গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তাঁর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আফজালুর রহমান চৌধুরীর আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে তাঁর গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। তবে এ ঘটনার পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি এসএমপির এয়ারপোর্ট থানায় জিডি করেছেন। জিডি নম্বর ৮০৮/১৬-১০-২০২৬।
ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।