Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০১:২৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনলাইন সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০১:২৬ পূর্বাহ্ন

সিলেট

অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।


তিনি বলেন, সাংবাদিকরা সকাল থেকে রাত পর্যন্ত সংবাদের পেছনে ছুটে বেড়ান। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শনিবার (১৭ অক্টোবর) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে বর্তমান সময় অনলাইননির্ভর হয়ে উঠেছে। এ কারণে অনলাইন সাংবাদিকতার গুরুত্বও অনেক বেড়েছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরাও জরুরি।


প্রতি বছরের মতো এবারও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে তাঁর নির্বাচনী এলাকা জাফলং ও জৈন্তাপুর ভ্রমণে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা তাঁরও রয়েছে। সময় করে একদিন তাঁদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক টম. সাইফুর রহমান তালুকদার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন আলমগীর, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।


এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল আহমদ, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরীসহ ক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য এবং সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com