Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ০৩:০৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ০৩:০৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাশিয়া বেগম (৪০) নামে এক নারীর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নিহত রাশিয়া বেগম সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনারপাড় গ্রামের মৃত মাহিজ আলীর মেয়ে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের স্ত্রী।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের পুকুরের পানিতে রাশিয়া বেগমের মরদেহ দেখতে পান তাঁর স্বামী তাজুল ইসলাম ও মেয়ে নাদিয়া। পরে তাঁরা মরদেহটি পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন। এরপর নাদিয়া মুঠোফোনে তাঁর নানার বাড়িতে বিষয়টি জানান।


খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এ ঘটনায় ওই নারীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com