Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০২:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তি, পালিয়েছে আরেকজন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ০২:২০ পূর্বাহ্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের রায়পুর এলাকায় কানাইঘাট থেকে চতুল বাজারগামী পাকা সড়কের পাশে রায়পুর সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।


গ্রেপ্তার ইসলাম উদ্দিন রায়পুর উত্তর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তাঁর বাড়ি কানাইঘাট উপজেলায়।


এ ঘটনায় গ্রেপ্তার ইসলাম উদ্দিন ও পলাতক অপর ব্যক্তির বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com