Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ০১:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ফলের ক্যারেটে লুকানো ১৬৮ বোতল ভারতীয় মদ, এয়ারগানসহ ১ কোটি ৫৩ লাখ টাকার মালামাল জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ০১:১৪ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, এয়ারগান, ওষুধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একাধিক বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি ডিআই পিকআপে ফলের ক্যারেটের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। একই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।


জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com