Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ০২:৪৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ, চালক পলাতক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ০২:৪৩ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের দুজনের বাড়িই নরসিংদী জেলা সদরে।


খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের বরাত দিয়ে জানা যায়, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে যানজটের সৃষ্টি হলে তাঁদের মোটরসাইকেলটি সেখানে অবস্থান করছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।


এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।


দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com