Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ অক্টোবর ২০২৬ · ০১:১৩ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ। এ সময় আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

জনগণকে সম্পৃক্ত করতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরার ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সরকারি আবাসিক এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: এনটিভি অনলাইন/ইউএনবি।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com