Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ন

সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর জুবায়ের আহমদ নামে এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাঁকে কোম্পানীগঞ্জ থানায় নেওয়া হয়।


জুবায়ের আহমদ উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা। পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে মন্ত্রীর ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার দুই দিন পর তাঁকে থানায় নেওয়ার ঘটনা ঘটে।


ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, “১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।”


স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল তাঁকে থানায় নিয়ে যান। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি বলেন, জুবায়ের আহমদকে থানায় নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ফেসবুক পোস্টটি তিনি নিজে দিয়েছেন কি না, নাকি অন্য কেউ তাঁর মোবাইল ব্যবহার করেছেন, তা যাচাই করা হচ্ছে। তাঁকে তখনো গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান ওসি।


প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জুবায়েরের বিরুদ্ধে কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পুলিশি যাচাই শেষে তাঁর বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com