Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ সরকারি কলেজে নকলের অভিযোগে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী বহিষ্কার

১৩ অক্টোবর ২০২৬ • ১২:০৫ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে প্রাক-নির্বাচনি পরীক্ষা চলাকালে নকলসহ ধরা পড়ায় দ্বাদশ শ্রেণির এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (১১ অক্টোবর ২০২৬) কলেজ কর্তৃপক্ষের জারি করা এক বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়, প্রাক-নির্বাচনি পরীক্ষা-২০২৬ চলাকালে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী নকলসহ ধরা পড়েন। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পর্যবেক্ষক ও পরিদর্শকের প্রতিবেদনে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় কলেজের প্রচলিত বিধি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চলমান পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের স্বাক্ষরিত এবং প্রাক-নির্বাচনি পরীক্ষা-২০২৬-এর আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমদের প্রতিস্বাক্ষরযুক্ত আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


কলেজ কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, বহিষ্কারের সিদ্ধান্তটি প্রাক-নির্বাচনি পরীক্ষা-২০২৬-এর ক্ষেত্রে প্রযোজ্য।

বিজ্ঞাপন channeljaintanews24.com