Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রোটনের জানাজার খবরে ধানমন্ডিতে জড়ো হয়ে আটক ৪

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ন

ঢাকা : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা অনুষ্ঠিত হবে—এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডিতে জড়ো হওয়া চারজনকে আটক করেছে পুলিশ।


রোববার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদের পেছন থেকে তাঁদের আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডিতে রোটনের কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি এবং সেখানে তাঁর মরদেহও আনা হয়নি। তবে তাকওয়া মসজিদের পেছনে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়ার পর বিস্তারিত জানা যাবে।


উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভোগার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) তাঁর মৃত্যু হয়। পরে কলকাতায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com