মো. জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য জোরদার, বাংলা সাংবাদিকতার বিকাশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সমস্যা, সম্ভাবনা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় নিয়ে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৯ অক্টোবর ঘোষিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির সাংবাদিক মো. মিজানুর রহমান।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির নয়ন মামুন ও চ্যানেল ইউরোপের জুনেদ ফারহান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এটিভি নিউইয়র্কের মাসুদ আহমেদ ও ল্যাটিন বাংলার মোহাম্মদ দুলাল মিয়া।
কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক অর্থ কাগজের মো. মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিবিএন২৪-এর শেখ সামিরাহ, প্রচার সম্পাদক ফ্রান্স দর্পণের আহমদ সোহেল এবং দপ্তর সম্পাদক দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেসের শাহ মিল্লাদুর আবেদ।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টেলিভিশনের আবু তাহির, সময় টিভির মো. লুৎফুর রহমান বাবু এবং এনটিভি ইউরোপের মো. আবুল কালাম মামুন।
এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ফ্রান্স দর্পণের শামসুল ইসলাম, টুডে সিলেট ২৪ ডটকমের মো. আব্দুল আজিজ সেলিম, নবকণ্ঠের সেলিম চৌধুরী ও খন্দকার জামিল আবেদ, বিয়ানীবাজার ২৪ ডটকমের মো. জাকির হোসেন, সিলেট রিপোর্ট ডটকমের মো. রেজাউল করিম, সিলেট টাইমস বিডির সাইদুল ইসলাম অপু, ফ্রান্স বাংলা নিউজ ২৪ ডটকমের মো. রুহুল আমীন এবং আব্দুর রশিদ চৌধুরী।
নতুন কমিটির মাধ্যমে ফ্রান্সে বাংলা ভাষার সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রেও সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা, প্রবাসীদের অধিকার ও সামাজিক অগ্রগতির বিষয়গুলো সামনে আনা এবং কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড প্রচারে নতুন নেতৃত্ব আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির নেতৃত্বে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সংগঠনটি ইতিবাচক অবদান রাখবে।