Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে উদ্ধার ৬০ মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ন

সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় উদ্ধার করা হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।


দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সিলেট মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে পুলিশ কমিশনার পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করে সতর্কতার সঙ্গে ফোন কেনার আহ্বান জানান। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে জানাতে হবে। এ ক্ষেত্রে ফোনের প্রয়োজনীয় তথ্য ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।


হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ কমিশনার। জনসাধারণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com