Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ অক্টোবর ২০২৬ · ০৮:০৯ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় পিটিয়ে জখম

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী শামীম আহমদ। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদ ও জকিগঞ্জ শহরের রাজমহল প্রতিষ্ঠানের মালিক শামীম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রাতের কোনো একসময় ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে। এ সময় ডাকাতেরা প্রায় ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসিটিভি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তবে লুট হওয়া নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চেয়ারম্যান আরও জানান, ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে শামীম আহমদকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকেও মারধর করে ডাকাতেরা।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com