Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দিরাই প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ উন্নয়ন নিয়ে এমপি নাছির চৌধুরীর সঙ্গে মতবিনিময়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণ, দিরাইয়ের উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাবনা এবং স্থানীয় সাংবাদিকতার দায়িত্ব নিয়ে আলোচনা হয়।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টায় দিরাই ডাকবাংলোয় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময়কালে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, দিরাই-শাল্লা এলাকা নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে সৎ মানুষের অভাব রয়েছে উল্লেখ করে তিনি আগামীতে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।


তিনি বলেন, সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে সমাজ উপকৃত হবে। এ ক্ষেত্রে জনগণকে সচেতন করা এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


সভায় দিরাই প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তা, এলাকার উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সামাজিক সমস্যা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ও উঠে আসে।


এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সহসভাপতি শাহাজান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।


এ ছাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমেদ, আবু হানিফ চৌধুরী ও প্রশান্ত সাগর দাস এবং সদস্য পাবেল হাসান, এহিয়া আহমদ লিটন, রায়হান ও আয়মান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com