Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ অক্টোবর ২০২৬ · ০৭:৩৫ অপরাহ্ন

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, অবৈধ বালু-পাথর উত্তোলনে ‘জিরো টলারেন্স’: সিলেটের ডিআইজি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (১০ অক্টোবর) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলাগুলো পর্যালোচনার পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পূজাকে কেন্দ্র করে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

সভায় আসন্ন শীত মৌসুমে সিলেট বিভাগের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দেশে আগত প্রবাসীদের নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় রাতের টহল জোরদার এবং থানা-এলাকাগুলোর সংযোগস্থলে সমন্বিত টহল পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো, অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করা এবং অপরাধলব্ধ অর্থের উৎস অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ডিআইজি। হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারেরও নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কোনো ধরনের প্রভাবের কাছে নতি স্বীকার না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন ডিআইজি। তদন্ত ও অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জননিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সভাটি সঞ্চালনা করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।

সভায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোর কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুম প্ল্যাটফর্মে চার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com