Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৫:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে পানি নিষ্কাশনে সাড়ে ৫০০ ফুট পাইপ, উপকৃত হবেন শতাধিক পরিবারের সদস্যরা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৫:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য প্রায় সাড়ে ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ স্থাপনের কাজ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় তিনটি রাস্তা দিয়ে পানি নিষ্কাশনের লক্ষ্যে এ কাজের উদ্বোধন করা হয়।


উপজেলা প্রশাসনের বরাদ্দ করা ৩ লাখ টাকার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এ কাজ শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে থাকা এলাকার প্রায় ১০০ পরিবারের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।


এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, ইউপি সদস্য ওহিদুর রহমান, শিক্ষক জিয়াউর রহমান মামুন, ইউপি সদস্য পদপ্রার্থী মানিক মিয়া, সমাজসেবী সোহেল রানা, নুরুল ইসলাম মঞ্জুর, আনিছুর রহমান, সাইফুল্লাহ, রুহেল আহমেদ, আলম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা জলাবদ্ধতায় ভোগান্তিতে থাকা মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগীদের অবদানের কথাও উল্লেখ করেন তাঁরা।


স্থানীয় সূত্রে জানা যায়, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে বসতবাড়ির পাশাপাশি সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হতো বাসিন্দাদের। এ সমস্যা নিরসনে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হলে প্রশাসনের উদ্যোগে ৩ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়।


দীর্ঘদিনের এ দুর্ভোগ কমাতে পাইপ স্থাপনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে পানি নিষ্কাশনের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com