Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ অক্টোবর ২০২৬ · ০৩:৩৪ পূর্বাহ্ন

৫২ কোটি টাকায় শেওলা-জকিগঞ্জ সড়কের উন্নয়নকাজ শুরু, কমবে জনদুর্ভোগের আশা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশায় প্রায় ৫২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়নকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহবাজার এলাকায় সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ঈদগাহবাজারের পূর্ব দিক থেকে চরিয়া পর্যন্ত প্রায় ১৪ দশমিক ৩৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, নির্বাচনের আগে তিনি শেওলা-জকিগঞ্জ সড়ক এবং কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। এবার শেওলা-জকিগঞ্জ সড়কের উন্নয়নকাজও শুরু হলো। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

জকিগঞ্জ ও কানাইঘাটের সার্বিক উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জকিগঞ্জের সঙ্গে সিলেট জেলা সদরসহ বিভিন্ন এলাকার যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের।

সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com