Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ অক্টোবর ২০২৬ · ০৩:৩২ পূর্বাহ্ন

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, একই এলাকার পরোয়ানাভুক্ত ১২ আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার লন্তির মাটি এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই দুর্গা কুমার দেব, এসআই আব্দুল হান্নান, এসআই হাফিজুর রহমান, এএসআই বিলাল, এএসআই অনন্ত পাল, এএসআই মোহাম্মদ মোস্তফা, এএসআই শামীম নুর ও এএসআই জিয়াউল হক। তাঁদের সঙ্গে থানা পুলিশের অন্যান্য সদস্যও ছিলেন।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ননজিআর-৪৩২/২৫ নম্বর মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুর রহিম (৬২), জহুরুল হক (৪৫), মো. জাকারিয়া (৫০), আব্দুল আজিজ (৩৮), আব্দুর রাজ্জাক (৩৪), মাহফূজুর রহমান (২২), আব্দুল জব্বার (৩৬), আব্দুল গাফ্ফার (৩০), শুকরিয়া বেগম (২৮), জাহাঙ্গীর আলম (২২), আয়শা বেগম (৪০) ও আব্দুল হাফিজ (৬৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কানাইঘাট উপজেলার লন্তির মাটি এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে আব্দুর রহিম, জহুরুল হক ও মো. জাকারিয়া মৃত তবিবুর রহমানের ছেলে। আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, মাহফূজুর রহমান, আব্দুল জব্বার ও আব্দুল গাফ্ফার আব্দুর রহিমের ছেলে। শুকরিয়া বেগম আব্দুল আজিজের স্ত্রী, জাহাঙ্গীর আলম মো. জাকারিয়ার ছেলে এবং আয়শা বেগম মো. জাকারিয়ার স্ত্রী। অপরদিকে আব্দুল হাফিজ মৃত নুরুল হকের ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার ১২ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com