Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ অক্টোবর ২০২৬ · ০৭:৪৩ অপরাহ্ন

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে ২২৭ গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় আরও ২৬

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট  সিলেট মহানগরীতে কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে চার দিনে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৮ অক্টোবর ২৪ ঘণ্টার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ছাড়া ওই দিন ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির তথ্য অনুযায়ী, গত ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেপ্তার ২২৭ জনের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের হিসাবে দক্ষিণ সুরমা থানায় সর্বোচ্চ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, জালালাবাদ থানায় ২৬ জন, মোগলাবাজার থানায় ১৯ জন এবং শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ৮ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭৯ পিস ইয়াবা, ৩০ বোতল ভারতীয় মদ এবং ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়েছে।

একই দিনে এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাংবিরোধী অভিযানসহ পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com