Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ অক্টোবর ২০২৬ · ০৭:৩০ অপরাহ্ন

কৃষিতে এআই নিয়ে গবেষণায় যুক্তরাষ্ট্রে পিএইচডি অর্জন জুড়ীর নয়নের

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগের মাধ্যমে ফসলের ফলনসংক্রান্ত তথ্য আরও নির্ভুল করার ওপর গবেষণা করে যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃতী সন্তান ড. মিনহাজ উদ্দিন নয়ন। তাঁর এই গবেষণা আধুনিক কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির কৃষি ও জীব প্রকৌশল বিভাগ থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে ফসল কাটার যন্ত্র থেকে পাওয়া ফলনসংক্রান্ত তথ্যের ভুল শনাক্ত করা এবং সঠিক ফলনের তথ্যকে জমির নির্দিষ্ট অবস্থানের সঙ্গে সমন্বয় করা।

ড. মিনহাজ উদ্দিন নয়ন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে এবং চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তাঁর বাবা কানাইঘাটের গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক ছিলেন। বাবার কর্মসূত্রে তিনি গাছবাড়ী মডার্ণ একাডেমি থেকে মাধ্যমিক এবং গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

পরে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

নিজের গবেষণা সম্পর্কে ড. মিনহাজ উদ্দিন নয়ন বলেন, আধুনিক ফসল কাটার যন্ত্র জমির বিভিন্ন অংশে উৎপাদিত ফসলের পরিমাণের তথ্য সংগ্রহ করে। কিন্তু কারিগরি নানা কারণে এসব তথ্যে ভুল থাকতে পারে। তাঁর গবেষণায় মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে সেই ভুল শনাক্ত করা এবং নির্ভুল ফলনের তথ্য জমির সুনির্দিষ্ট অবস্থানের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, একই জমির সব জায়গায় সমান ফলন হয় না। জমির কোন অংশে ফলন বেশি বা কম হচ্ছে, তা নির্ভুলভাবে জানা গেলে কৃষক উৎপাদন কম হওয়ার কারণ শনাক্ত করতে পারবেন। পাশাপাশি সার, পানি ও অন্যান্য কৃষি উপকরণের ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এতে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত বলে উল্লেখ করেন নয়ন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশেও কৃষিতে প্রযুক্তির বিস্তার ঘটলে নির্ভুল ফলনসংক্রান্ত তথ্যের ভিত্তিতে কৃষকেরা আরও কার্যকরভাবে জমি ব্যবস্থাপনা করতে পারবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ড. নয়ন জানান, তিনি পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত হয়ে নিজের গবেষণার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চান। এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। দীর্ঘমেয়াদে কৃষিতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ফসল উৎপাদন বৃদ্ধি এবং সার ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করতে চান তিনি।

জুড়ীর এই কৃতী সন্তানের সাফল্যে তাঁর পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারটি।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com