Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

অস্বাস্থ্যকর রান্নাঘর, দরগাহ গেটের রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান

০৮ অক্টোবর ২০২৬ • ০৫:২১ অপরাহ্ন

সিলেট :

সিলেট নগরীর দরগাহ গেট এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) দরগাহ গেট এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানকালে মনটানা রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।


জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও ভক্তদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে দরগাহ গেট এলাকার রেস্টুরেন্টগুলোতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।


প্রশাসনের পক্ষ থেকে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com