Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাট-জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জাফলংয়ে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ, জরিমানা ২ লাখ টাকা

০৮ অক্টোবর ২০২৬ • ০৫:১২ অপরাহ্ন

গোয়াইনঘাট-জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজনকে পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গোয়াইনঘাটের জাফলং এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।


মঙ্গলবার (৬ অক্টোবর) জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।


অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪-এর অপরাধ আমলে নিয়ে ধারা ১৫ অনুযায়ী দুইজনকে পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।


জব্দকৃত বালু পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


অন্যদিকে একই দিন জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪-এর অপরাধ আমলে নিয়ে ধারা ১৫ অনুযায়ী একজনকে একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রশাসনের এমন অভিযানে নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com