Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ০১:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে ইয়াবা সেবনের সময় আটক, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ০১:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় দিলোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পাথারিয়া বাজার এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।


দণ্ডপ্রাপ্ত দিলোয়ার হোসেন দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে।


অভিযানকালে দিলোয়ার হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। তাকে অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান।


প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com