Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৮ অক্টোবর ২০২৬ · ১২:০৮ অপরাহ্ন

জকিগঞ্জে সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় জকিগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী আকবার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামেয়া ইসলামিয়া পাঁচগ্রাম কেরাইয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং সংগঠক মুমিন আহমদ তাপাদার।

অনুষ্ঠানে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাফছির আহমদ নিজের অনুভূতি ব্যক্ত করেন।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথিসহ অনুষ্ঠানের অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com