Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে দুই দিনে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

০৮ অক্টোবর ২০২৬ • ০১:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই দিনে প্রায় ৩৫ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় কসমেটিকস, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৭০ হাজার ৩০০ টাকা।


পরদিন ৫ অক্টোবর বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া ও তামাবিল বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এ অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৩ হাজার টাকা।


দুই দিনের অভিযানে জব্দ করা এসব মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com