জৈন্তাপুর প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি আইসক্রিম পয়েন্ট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্থানীয়দের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জৈন্তিয়া প্রবেশদ্বার সংলগ্ন আইসক্রিম পয়েন্ট এলাকায় ঘাটেরচটি ও ঠাকুরের মাটি যুবসমাজের উদ্যোগে আয়োজিত সভায় দুই গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন।
যুবনেতা মঈনুল ইসলামের পরিচালনায় সভায় মাদকের ভয়াবহতা, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাজাহান, জৈন্তাপুর মডেল থানার এসআই আবু বক্কর, এএসআই শাহাজান, ইউপি সদস্য অহিদুর রহমান, সাবেক ইউপি সদস্য আহমেদ হোসেন চৌধুরী, সমাজসেবী আফতাব আলী, বাদশা মিয়া, নজরুল ইসলাম চৌধুরী, বাবুল হোসেন, আনোয়ার হোসেন, বাশির আলী, শেখ রাদেক আহমেদ, মজনু মিয়া, আব্দুল জব্বার, কবির আহমদ, ইমরান আহমেদ ও রাজিব আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, ফতেহপুর ও চিকনাগুল ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে ‘লিমা-৯’ নামে পুলিশের একটি বিশেষ টিম চালু করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পরে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয়দের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। সভায় অংশ নেওয়া স্থানীয়রা মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।