Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রতিষ্ঠাকালীন অভিভাবক সদস্য আব্দুল হাইয়ের স্মরণে বিয়াম স্কুলে শোকসভা ও দোয়া মাহফিল

০৬ অক্টোবর ২০২৬ • ০৬:১২ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন অভিভাবক সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবু আবুল মৌলা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুমের ভাই আব্দুল হাফিজ, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও মরহুমের ছোট ভাই হানিফ আহমেদ এবং সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মরহুমের ছোট ভাই আবুল হাসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান।

শোকসভায় বক্তারা মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের কর্মময় জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ রায়হান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com